Untitled Document
ডাউনলোড
 
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রজ্ঞাপন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ
বিধিমালা
প্রবিধানমালা
Pamphlet
বার্ষিক প্রতিবেদন
 
   
কুইক লিংক
 
জাতীয় ওয়েব পোর্টাল
প্রধানমন্ত্রীর কার্যালয়
কেবিনেট ডিভিশন
বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বরাষ্ট মন্ত্রণালয়
পররাষ্ট মন্ত্রণালয়
স্থানীয় সরকার মন্ত্রণালয়
বাংলাদেশ ব্যাংক
ই-বুক
জাতীয় ই-তথ্যকোষ
 
   
 
 
     
Commerce Minister

 

 
     

বাংলাদেশে ভোক্তা স্বার্থ সংরক্ষণে একটি উপযুক্ত ও কার্যকর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রনয়নের দাবি দীর্ঘদিন ধরে উত্থাপিত হয়ে আসছিল। বিভিন্ন দেশে ভোক্তা অধিকার সংরক্ষণজনিত নির্দিষ্ট আইন রয়েছে। বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণে এরূপ কোন নির্দিষ্ট আইন ছিল না। দেশবাসীর এ দাবীর যৌক্তিকতা বিবেচনা করে বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দ্রুততম সময়ে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশের সর্বস্তরের ভোক্তার অধিকার সংরক্ষণে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” প্রণীত হয়েছে।

এ আইন ভোক্তা সাধারণের অধিকার সংরক্ষণ, ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ এবং ভোক্তা অধিকার লংঘনজনিত অভিযোগ নিষ্পত্তি বিষয়ক একটি সুসংহত আইন, যা ৬ এপ্রিল ২০০৯ থেকে কার্যকর হয়েছে। এ আইনের অধীন প্রতিষ্ঠিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের দিকনির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬ এপ্রিল ২০১০ থেকে আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে বিভাগ, জেলা ও গুরুত্বপূর্ন বাণিজ্যিক এলাকায় বাজার মনিটরিং এবং প্রাপ্ত লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে আইন বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তা সাধারণ সচেতন হওয়াসহ এ আইনের সুফল পেতে শুরু করেছেন। অধিদপ্তরটি পূর্নাঙ্গভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সমগ্র দেশব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পুরোপুরি প্রয়োগ সম্ভব হবে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রেতা-বিক্রেতাগণ সচেতন হবেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের ভোক্তা সাধারণ উপকৃত হবেন।

(গোলাম মোহাম্মদ কাদের, এম পি)
মাননীয় মন্ত্রী, বাণিজ্যমন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।